ছবি: সংগ্রহীত
বাংলাদেশে লাক্স তারকা এ পর্যন্ত অনেকেই এসেছেন। তার মধ্যে "বিদ্যা সিনহা মিম" সবার চেয়ে একটু অন্যরকম। ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি মিমের কাজের ধারাবাহিকতা সবার নজর কারার মত।সোশ্যাল মিডিয়া আগে যখন খুব বেশি পরিচিত ছিলোনা তখনও মিম সবার প্রিয় ছিলেন। আর এখন মিমের ফলোয়ার দেখে বুঝা যায় তার অনুসারীর সংখ্যা কত গুলো। পছন্দের মিম এখনো সবার ভালোলাগার মধ্যেই আছেন। ২০০৭–সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা মিম তার নিজ্বস্যতা ধরে রেখেছেন নিজের পরিশ্রম, যোগ্যতা আর ভালো মানসিকতার মানুষের কারণেই। তার জীবনের প্রথম ছবি আমার আছে জল এই ছবিতে অনন্য অভিনয়ের মাধ্যমেই সবার নজর করেন যা পরিচালনা করেছিলেন গুণী হুমায়ুন আহমেদ।
বাবা-মা বীরেন্দ্র নাথ সাহা ও ছবি সাহা ১০ নভেম্বর ১৯৯২ সালে জন্ম গ্রহণ করা মিমের কাজের কারণে আজ নিজেরদের একজন সফল এবং গর্বিত মনে করেন। ৫ ফুট ৮.৫ ইঞ্চি গড়নের মিমকে যে কারোরই ভালো লাগে তাই ছোট বড় সববয়সী দর্শক মিমের হাড়িতে যা নিজের পথ চলতে সাহস যোগায়। বিদ্যা সিনহা সাহা মীম (বাংলা সাহিত্য) স্নাতক এবং স্নাতকোত্তর পাশ করেছেন। এতো ব্যস্ততার মাঝেও সাহিত্যকে আরো একটু ঝালিয়ে নিতে ২০১২ সালে একুশে গ্রন্থমেলায় প্রথম গল্পের বই 'শ্রাবণের বৃষ্টিতে ভেজা' প্রকাশিত হয়। এরপর উপন্যাস পূর্ণতা প্রকাশিত হয় তার পরের বছর। তাই মিমকে অভিনেত্রীর পাশাপাশি একজন পরিপূর্ণ সাহিত্যিকও বলা যায়।
মিম সিনেমাতে যেমন নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন তেমনি বাংলা নাটকেও তার পথ চলা বীরের মতোই। কারণ সবকটি নাটকেই ভিন্নভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরেছেন যা দর্শক মহলে ব্যাপক প্ৰশংসা কুড়িয়েছে। রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্ম গ্রহণকারী মিম ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, টানা ২০০৯-১০ সালে মেরিল-প্রথম আলো পুরস্কার, এবং ২০১৯ সালে ভারত-বাংলাদেশ চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। যে শিল্পীর এত এত গুন তিনিই যে সবার চেয়ে একটু আলাদা হবেন এটাই স্বাভাবিক।
