Saturday, May 29, 2021

এমন ফরীদির জন্ম আবার কবে হবে? জন্মদিনে শুভ হোক পরকালের জীবন।

 

Humayun Foridi


                                                                              ছবি: সংগ্রহীত 

কিছু তারা জ্বালাতে হয়না এমনি এমনি জ্বলে। কিছু মানুষকে মনে করতে হয়না এমনিতেই মনে হয়ে যায়। আজ মনে পড়ছে তোমায় ,হে প্রিয় হুমায়ুন ফরীদি। শুভ হয়েছে জন্ম তোমার। বেঁচে থাকলে বলতাম- শুভ জন্মদিন। আর এখন বলি -শুভ রাখুক তোমাকে ওপারের মালিক। ভক্ত পাগলদের মনে অম্লান হওয়া শুভেচ্ছাবার্তায় নয়, শুভ দোয়ায় ভোরে উঠুক তোমার আত্মার মাঠ। 

মেধাবী হুমায়ুন ফরীদি অর্থনীতি বিষয়ে পড়াশুনা করেছেন-অন্যতম প্রকৃতির মাঝে বেড়ে উঠা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। নিজেকে একজন জাত অভিনেতা হিসেবে পরিচয় করিয়ে দিতে সেখান থেকেই তার পথচলা।  যার একান্ত সহযোগী হিসেবে ছিলেন পুরোধা ব্যক্তিত্ব নাট্যকার সেলিম আল দীন। ম্যাজিক্যাল অভিনেতা ফরীদি ২৫০ টির মতো ছবিতে অভিনয় করে বাঙালিকে ঠাসা বিনোদনে মাতিয়ে রেখেছেন। 

গুণী দামি এই অভিনেতা প্রিয় শহর ঢাকাতেই জন্ম গ্রহণ করেছিলেন ২৯ মে ১৯৫২ সালে।  মৃত্যু নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ফরীদি, বলেছেন -যারা মরণকে ভয় করে তারা বুদ্ধিমান নয়, এ পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি মূর্খ যারা মৃত্যুকে ভালোবাসেনা। জীবন অনেক সুন্দর হয়ে উঠবে যদি মানুষ ভাবে মৃত্যুর চেয়ে অনিবার্য সুন্দর কিছু নেই। মৃত্যুকেই ভালোবেসে হুমায়ুন, ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি বেড়ে উঠা শহর ঢাকাতেই ওপারের টিকিট কেটে আর ফিরে না আসার বন্দোবস্ত করেন। [left-sidebar]






Previous Post
Next Post

post written by: