Monday, October 18, 2021

অবশেষে পূর্ণিমাও কি বিচ্ছেদের পথে হাঁটছেন? কিসের আভাস দিলেন তিনি !

Purnima

মিডিয়া জগতে বিচ্ছেদ কোনো কাকতালীয় ঘটনা নয়।  বেশির ভাগই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের জীবনে এই ঘটনা ঘটেছে।  জনসাধারণের তাদের তৈরী ভালোবাসার মানুষগুলোর সাথে ঘটে যাওয়া বিচ্ছেদ নামক শব্দটি শুনতে খুব বেশি একটা প্রস্তুদ নন।  তবুও যখন শুনতে হয় তখন আবার খুব অল্পে সন্তুষ্ট নন অনেকেই। ঘটে যাওয়া পুরো ঘটনায় বুঝতে চান, শুনতে চান।   

নিঃসন্দেহে বাংলাদেশের একজন প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। প্রয়াত নায়ক মান্না থেকে শুরু করে অনেকের সাথে অভিনয় করে  মনিকোঠায় আসন পেতে আছেন দিলারা হানিফ পূর্ণিমা। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তকুলের হিসাব করলে বুঝা যায় তিনি কতটা জনপ্রিয় একজন অভিনেত্রী।  ১৫ অক্টোবর টুইটারে এক স্ট্যাটাসে সবাই নড়ে চড়ে বসেছেন।  তার দেওয়া স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন --পূনিমাও কি বিচ্ছেদের পথে হাঁটছেন , নাকি গোপনে বিচ্ছেদ নিয়েই ফেলেছেন।  

এমনটা ভাবাই স্বাভাবিক - কারণ মিডিয়ার কেউই বিচ্ছেদ  হবার সময় বলেননা -আসলে কি কারণে বিচ্ছেদ হয় সেটাও সঠিক ভাবে বলেননা --গড বাধা কিছু কথা আছে সেগুলো বলেই মুখে কুলুপ এঁটে বসেন।  

ভেজা কাপড়ে আনমনা আকাশের পানে তাকিয়ে কি যেন ভাবছেন তিনি আর এমন ছবি দিয়েই তার স্ট্যাটাসে লিখেছেন - রাত জেগে কথা বলার তৃষ্ণা.. আর হবে না কখনো… জমে থাকা না বলা কথা বলা হবে না কখনো … সেদিন তো বলেই দিলে কথাই নাকি শেষ হয়না আমার … কথার কোনো সমাপ্তি নেই সমাপ্তি হয় সম্পর্কের ……

তবে কি সত্যি সত্যি পূর্ণিমা তার সম্পর্কের সমাপ্তি টানছেন। পূর্ণিমা এখন সব খোলাসা না করলেও সময়ই একদিন বলে দিবে তিনি কোন পথে কি হয়ে চলছেন। পূর্ণিমা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি আয়নাবাজি খ্যাত পরিচালকের ছবি মুন্সিগিরি। সেখানেও পূর্ণিমা বেশ প্রশংসা কুড়িয়েছেন

Previous Post
Next Post

post written by: