চোখ দিয়ে এই পৃথিবীর সুন্দর্য উপভোগ করা যায়। আর মায়া ভরা চোখ যার সে কি জানে তার পৃথিবী কত বড়। তার জন্য পাগল প্রায় কত শত চেনা জানা প্রেমিক নাবিক। কোন কবিই কবি হয়ে উঠতে পারেনি যে কিনা চোখ নিয়ে কিছু না লিখে পেরেছে। তাই কবিদের চোখ কিন্তু সরেনা-অপরূপ কথা বলা চোখের সন্ধান পেলে। তাই এই সময়ের আলোচিত মিষ্টি তরুণী মায়া ভরা মুখের মেয়ে মডেল ও অভিনেত্রী #শাকিলা_পারভীন। যবে থেকে মিডিয়াতে পা রেখেছেন একটু কষ্ট হলেও নিজের জায়গা ভালোকরেই শক্ত করে নিয়েছেন। পরিশ্রমী,সৎ, আর ইস্পষ্ট ভাষী শাকিলা তার কাজে একচুলও ছাড় দেননা।
শাকিলার জন্ম তারিখ নিয়ে অনেকেরই কৌতূহল কারণ প্রিয় তারকাকে শুভেচ্ছা না জানিয়ে কি থাকা যায়। ৯ জানুয়ারী ১৯৯৫ সালে শাকিলা এই পৃথিবীর আলো দেখে। তার গর্বিত পিতামাতা এমন ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে আলোকিত করেছেন বাংলার সংস্কৃতিকে। শাকিলা পারভীন হিসেবে মিডিয়াতে নাম থাকলেও পারিবারিক বন্ধুবান্ধবরা তাকে 'মুক্তি' নামেই ডাকে।
শাকিলা দর্শকপ্রিয়তা পেয়েছেন বাংলা গানের মডেল হয়ে। মিষ্টি হাসি আর টানাটানা চোখের চাহনি সকলের মন কেড়েছে সহজেই। এ পর্যন্ত অনেক জনপ্রিয় শিল্পীর গানেই কাজ করেছেন শাকিলা তারমধ্যে বেলাল খান, কাজী শুভ, শাওন সোনওয়ালা, ইমরান, মিলন, মমিন খান, মাহদী সুলতান এবং আরও অনেকে।
আসলে প্রিয় শাকিলার সম্পর্কে জানার আগ্রহ অনেকেরই একটু বেশিই - একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে বি.এস.সি. করছেন। অভিনয়ের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাবেন সমান ভাবে। কারণ হিসাবে শাকিলা মনে করেন -একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হলে, পড়ালেখাটা অত্যেন্ত গুরুত্বপূর্ণ। শাকিলা বিশ্বাস করেন সমাজ তথা দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে চাইলে শিক্ষার বিকল্প কিছুই হতে পারেনা।
